ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ‘স্বৈরাচার-গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ তারেক রহমানের • প্রয়াত ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন • চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি • খুলনার দাকোপে নদীগর্ভে ৫০ মিটার বেড়িবাঁধ বিলীন, গৃহহীন ১৩ পরিবার • ঠাকুরগাঁওয়ে দুই ভাই গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ • পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন অধরা খান • ভায়োলেন্স’ ছেড়ে আর্থিক ক্ষতির মুখে অধরা খান • কৃষকের বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা • স্থায়ী কমিটির বৈঠক স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

চরফ্যাসনে ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


চরফ্যাশনে ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

ভোলা: চরফ্যাশন উপজেলার ওমরপুর এলাকায় এক ব্যবসায়ীকে মারধর, হত্যার হুমকি এবং নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হাবিবুল্লাহ (৪১) নামের এক ব্যক্তি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে চরফ্যাশন থানার আওতাধীন ওমরপুরের ভূঁইয়ারহাট বাজারে এক নম্বর সাক্ষীর দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন হাবিবুল্লাহ। অভিযোগে তিনি কয়েকজনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

অভিযোগকারীর দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁর পূর্ববিরোধ ছিল। ঘটনার দিন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে মারধর করা হয়। তাঁর অভিযোগ, হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরার অভিযোগও করেছেন তিনি।

লিখিত অভিযোগে হাবিবুল্লাহ আরও দাবি করেন, তাঁর কাছে থাকা ব্যবসার নগদ ৭০ হাজার ৫০০ টাকা, গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং হাতে থাকা তিন আনা ওজনের একটি স্বর্ণের আংটি নিয়ে যাওয়া হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, চেইনটির আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার টাকা এবং আংটির মূল্য ৩০ হাজার টাকা।

অভিযোগে বলা হয়েছে, তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

হাবিবুল্লাহ জানান, স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে এসেছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৬:২২   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বজ্রপাতের ঝুঁকি কমাতে চরফ্যাশনে ২০০ তালগাছের চারা রোপণ
● চরফ্যাসনে ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ
● লালমোহন ইউনিয়নে চেয়ারম্যান পদে নাসিম মাতাব্বরের শোডাউন ও গণসংযোগ
● পিরোজপুরে ঘরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক
● তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা



আর্কাইভ