ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সভা, বরাদ্দ চালের ডিও বিতরণ শুরু

কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সভা, বরাদ্দ চালের ডিও বিতরণ শুরু


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সভা, বরাদ্দ চালের ডিও বিতরণ শুরু

খুলনা: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মন্দিরের অনুকূলে বরাদ্দ করা চালের ডিও (ডেলিভারি অর্ডার) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে খুলনার কয়রায়।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জবীর।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমির মাওলানা মুহা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এমএ হাসান, সাংবাদিক মাওলা বক্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) তনয় কুমার পাল এবং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল আহাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী। তাঁদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদক এবং আনসার-ভিডিপির সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ মন্দিরের অনুকূলে বরাদ্দ করা চালের ডিও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৩২:৪৫   ১৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ
● কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সভা, বরাদ্দ চালের ডিও বিতরণ শুরু
● ভেড়ামারায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
● ভেড়ামারায় দুটি গ্রেপ্তারি পরোয়ানায় মামুন আলী গ্রেপ্তার
● জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা কলেজের ছয় পদক, ক্রিকেটে সেমিফাইনাল



আর্কাইভ