ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
গাজীপুর: “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালিটি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।
অনুষ্ঠানে শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে এবং কন্যা শিশু দিবস উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, তাদের সুশিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫১ ১৫ বার পঠিত | ● কন্যাশিশুর অধিকার ● কালীগঞ্জ গাজীপুর ● জাতীয় কন্যা শিশু দিবস ● বাল্যবিয়ে প্রতিরোধ