ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার

চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার


ব্যুরো অফিস, ( চরফ্যাসন )
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


চরফ্যাশন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার

ভোলা: চরফ্যাসন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে নিজের নাম ভুলভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন সরকারি কর্মকর্তা মো. সাইফুল্লাহ জগলুল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক লিখিত বক্তব্যে সাইফুল্লাহ জগলুল জানান, তিনি ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) হিসেবে কর্মরত। বর্তমানে তিনি চরফ্যাসন উপজেলায় ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ১০ অক্টোবর ২০২৬ সকাল ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পত্রে ভোলা জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত কমিটির তালিকায় নিজের নাম ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক’ হিসেবে দেখতে পান। পরে এ বিষয়ে ভোলা জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুলবশত সাইফুল্লাহ জগলুলের নাম চরফ্যাসন এনসিপির কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

সাইফুল্লাহ জগলুল আরও জানান, পরবর্তী সময়ে তার নাম বাদ দিয়ে সংশোধিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। তবে তার দাবি, নাম সংশোধনের আগেই তাকে ওই কমিটির পদে অন্তর্ভুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এতে তিনি সামাজিকভাবে বিব্রত ও হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সাইফুল্লাহ জগলুল সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক পদ-পদবি গ্রহণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে প্রযোজ্য বিধিবিধানের বিষয়টিও তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২১:১২:৩৯   ২৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার
● কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
● লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা
● আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ
● লালমোহনে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান



আর্কাইভ