ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর মধ্যপাড়ায় দিনদুপুরে জানালার গ্রিল কেটে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সিংগাইর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপুর মধ্যপাড়ার ফকির বাড়িতে মো. ফারুক হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলায় বাড়িটি ফাঁকা থাকার সুযোগে চোরেরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ফারুক হোসেনের স্ত্রী তানিয়া সুলতানা চর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় ওই সময় তিনি বিদ্যালয়ে ছিলেন।
বাইরের কাজ শেষ করে দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে ফারুক হোসেন জানালার গ্রিল কাটা দেখতে পান। তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।
দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, তাঁরা অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/এস
বাংলাদেশ সময়: ২৩:১৫:১৩ ১০ বার পঠিত | ● মানিকগঞ্জ চুরি ● সিংগাইরে চুরি ● ১৪ ভরি স্বর্ণালংকার