ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রতিবছর দুই কর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে লেবাজ সোয়েটার

প্রতিবছর দুই কর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে লেবাজ সোয়েটার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


প্রতিবছর দুই কর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে লেবাজ সোয়েটার

ফরিদপুর: কর্মীদের প্রতি ভালোবাসা, সম্মান ও মানবিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে স্বনামধন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড’। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দুই কর্মচারীকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে।

এ বছর পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠানটির দুই কর্মচারী আবুল কালাম আজাদ ও মো. রাতুল মিয়া। আবুল কালাম আজাদ লিংকিং অপারেটর এবং মো. রাতুল মিয়া সুইং ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. এ কে আজাদ ও চেয়ারম্যান মো. তাজমিমউর রহমান (তুহিন)-এর উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তাঁদের ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা জানান, কর্মীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানো এবং তাঁদের ইবাদত পালনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি আন্তরিকতা ও ভালোবাসার নিদর্শন হিসেবে প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবছর দুই কর্মচারীকে পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠানোর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

কর্মীদের কল্যাণে প্রতিষ্ঠানের এমন ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, কর্মীদের শুধু প্রতিষ্ঠানের জনবল হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার এমন উদ্যোগ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় হতে পারে।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া দুই কর্মচারীর সফর নিরাপদ, সুন্দর ও সার্থক হোক—এমন প্রত্যাশা জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৮   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের
● কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা
● নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন
● ট্রাইব্রেকারে জয়, বড়গাঁও ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোড়াশাল
● আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর পিএস



আর্কাইভ