ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে তিন একর সরকারি জমি উদ্ধার, ধান নিলামে বিক্রি

দোহারে তিন একর সরকারি জমি উদ্ধার, ধান নিলামে বিক্রি


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


দোহারে তিন একর সরকারি জমি উদ্ধার, ধান নিলামে বিক্রি

ঢাকা: দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর মৌজায় প্রায় তিন একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জমিতে আবাদকৃত ধান কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জমি দখলমুক্ত ও ফসল নিলামের কার্যক্রম সম্পন্ন হয়।

জানা যায়, দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর মৌজায় প্রায় তিন একর সরকারি সম্পত্তি দখল করে বিক্রির বিষয়টি নিয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট প্রশাসন জমিটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জমির মালিকানা-সংক্রান্ত তথ্য উল্লেখ করে সেখানে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়।

একই দিন দুপুরে ওই জমিতে উৎপাদিত ধান কেটে নিলামে বিক্রি করা হয়। প্রায় ৯০ শতাংশ জমিতে উৎপাদিত ধান নিলামে সর্বোচ্চ ২৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন আঞ্জু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিলামে ধান বিক্রির অর্থ থেকে ধান কাটার শ্রমিকদের মজুরি এবং জমিতে ধান রোপণকারী ব্যক্তির প্রাপ্য খরচ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস। অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিলাম কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরকারি সম্পত্তি উদ্ধার এবং উদ্ধারকৃত জমিতে উৎপাদিত ফসল নিলামের মাধ্যমে বিক্রির এ কার্যক্রমকে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৫   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ