ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ ‘কেমন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে

দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ ‘কেমন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 

 

---

 

ঢাকা: ‘কেমন’ (https://kemon.com.bd) দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ, যা ১লা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

 

‘কেমন’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত পণ্য ও সেবার মান সম্পর্কে রিভিউ লিখতে পারবেন। পাশাপাশি অন্য ব্যবহারকারীদের দেওয়া রিভিউ দেখে কেনাকাটার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অপরদিকে, ব্যবসায়ীরা গ্রাহকদের দেওয়া রিভিউয়ের ভিত্তিতে তাদের পণ্য ও সেবার মানোন্নয়ন করতে পারবেন।

বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে পণ্য বা সেবা নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ। বাজারে অসংখ্য বিকল্পের কারণে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েন, বিশেষ করে অনলাইনে কেনাকাটার সময় পণ্যের গুণগত মান যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই ‘কেমন’ প্লাটফর্ম কাজ করবে। ব্যবহারকারীদের দেওয়া সঠিক রিভিউ এবং রেটিং দেখে খুব সহজেই একজন ক্রেতা তার কেনাকাটার সঠিক সিদ্ধান্ত নিয়ে সময় এবং অর্থ সাশ্রয় করতে পারবে।

ব্যবসায়ীদের জন্যও ‘কেমন’ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গ্রাহকদের দেওয়া রিভিউ থেকে তারা জানতে পারবেন তাদের পণ্য বা সেবার কোন দিকগুলো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীরা মানসম্পন্ন সেবা প্রদান করতে পারবেন, যা তাদের ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করতে এবং নতুন গ্রাহক আকর্ষণ করতে সহায়তা করবে।

 

‘কেনার আগে, জানুন কেমন?’ এমন স্লোগানকে সামনে রেখে, ‘কেমন’ এখন আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সেরা পণ্য ও সেবার বিশ্লেষণ, যাতে আপনি বেছে নিতে পারেন সঠিক পণ্য বা সেবা।

 

গুগল প্লে স্টোর থেকে ‘কেমন’ অ্যাপটি ডাউনলোড করে, অথবা ওয়েব ব্রাউজার থেকে https://kemon.com.bd ভিজিট করে সরাসরি ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৯   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ