ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনদের বরন করল ছাত্র শিবির

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনদের বরন করল ছাত্র শিবির


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনদের বরন করল ছাত্র শিবির

 

পটুয়াখালী: পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনদের বরন করল ছাত্র শিবির। ‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়ব, এই প্রত্যয় নিয়ে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরন করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ শনিবার সকাল ১০ টায় পলিটেকনিক ইনস্টিটিউট অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্র শিবির এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র কল্যান ও সমাজ সেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহনগরের সাবেক সভাপতি আবদুল্লাহ্ আন নাহিয়ান।

 

পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সভাপতি সিয়াম হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম নূর। এসময় বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান ও আব্দুল কাইয়ুম প্রমূখ।

 

নবীন বরন অনুষ্ঠানে পলিটেকনিকের শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র শিবিরের জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষার বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরন করে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৪:২৮   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ