ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ২২ ফেব্রুয়ারি; তফসলি ঘোষণা

চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ২২ ফেব্রুয়ারি; তফসলি ঘোষণা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ২২ ফেব্রুয়ারি; তফসলি ঘোষণা

 

পাবনা: আগামী ২২ ফেব্রুয়ারি পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মোট ১২টি পদের প্রার্থীকে নির্বাচিত করতে সমিতির ১ হাজার ২৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাটমোহর ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সমিতির নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্, সদস্য আব্দুর রাজ্জাক মণ্ডল, সাইফুল ইসলাম, রনি রায়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, গত ৩০ জানুয়ারি চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসলি ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩০ জানুয়ারি, খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিরসন ১ ফেব্রুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র উত্তোলন ও জমা ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই/বাছাই ৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্রের আপত্তি গ্রহণ ও নিরসন ১০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১১ ফেব্রুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ২২ ফেব্রুয়ারি। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় এবারের ব্যবসায়ী সমিতির নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, কার্যকরী সদস্য ও সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জু, চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি শাহীন রহমান, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতীফ রঞ্জু প্রমুখ।

অন্যান্যের মধ্যে সাংবাদিক বিপ্লব আচার্য, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ইকতেখার আহমেদ টুটুল, দপ্তর সম্পাদক আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি শিমুল বিশ্বাস, আজকালের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম আপেল, সিএনআই ও স্বত:কণ্ঠ প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সোনা, দর্পণ টিভির পরিচালক রফিক ইসলাম, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, দৈনিক জয়সাগর প্রতিনিধি আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৬   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ