ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আল্লা আমার ময়নারে ফিরাইয়া দিয়া যাও

আল্লা আমার ময়নারে ফিরাইয়া দিয়া যাও


শাহাবুদ্দিন হাওলাদার
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


আল্লা আমার ময়নারে ফিরাইয়া দিয়া যাও

ভোলা: চরফ্যাসনে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নানা আবু তাহের সরদার বাড়িতে ঘটে এমন নির্মম ঘটনা। নিহত শিশু রেদওয়ান ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মলোশিয়া প্রবাসী মো. রুবেলের ছেলে।
এক মাত্র শিশু সন্তানের মৃত্যুতে শোকে বিহব্বল পুরো পরিবার। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা মুক্ত বেগম। শিশু পুত্র সন্তানের জন্য বিলাপ করতে করতে মা মুক্তা বেগম বলেন, ওহ আল্লারে আমার ময়নারে দিয়া যাও। কলিজা টুকরা ময়নারে ছাড়া আমি বচমু কেমনে। পোলাডারে থুইয়া ঘরে গিয়া ফরইয়া আইয়া আর পাইলাম না পোলাডারে। কিএমন দোষ করছি আমি। আল্লাহ আমার পোলাডারে কাইয়া নিলো।
স্বজনরা জানান,গত ১৫ দিন আগে দুই মেয়ে ও একমাত্র শিশু পুত্রকে নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে আসেন মা মুক্তা বেগম। সকালে শিশু পুত্র রেদওয়ানেকে উঠানে খেলতে দিয়ে তিনি অল্প সময়ের জন্য ঘরের যান। ফিরে এসে আর শিশু পুত্রকে উঠানে না দেখে চারদিকে খুঁজতে থাকেন মা।

কোন সন্ধান না পেয়ে ছুটে যান বসত ঘরের পাশে পুকুর পাড়ে। পুকুরের শিশু পুত্রের জুতা ভাসতে দেখে ওই পুকুরে তল্লাশী চালিয়ে পুকুরের পানিতে ডুবন্ত শিশুর মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা শিশু রেদওয়ানকে উদ্ধার চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুকে মৃত বলে জানান।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দফনের জন্য অনুমোতি দেয়া হয়েছে।

এস/ এন

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৪৪   ২৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ