ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নদীভাঙা ভূমিহীনদের পুনরায় বিক্ষোভ ও মানববন্ধন

হাতিয়ায় নদীভাঙা ভূমিহীনদের পুনরায় বিক্ষোভ ও মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


 হাতিয়ায় নদীভাঙা ভূমিহীনদের পুনরায় বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী:হাতিয়ায় বনভূমিকে অবমুক্ত না করে অবৈধভাবে বন্দোবস্ত ভূমি বুঝিয়ে দেওয়ার প্রতিবাদে এবং প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত না দেওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে নদীভাঙা পূনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সদস্যরা।

শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নদীভাঙা পূনর্বাসন বহুমুখী সমবায় সমিতির নারী ও পুরুষ সদস্যরা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কাশেম।

মানববন্ধনে আবুল কাশেম বলেন, হাতিয়া বনবিভাগের অধীন বনভূমিকে অবমুক্ত না করে এবং জরিপ অধিদপ্তরের যথাযথ বিধি না মেনে স্থানীয় প্রভাবশালীদের মাঝে নামে-বেনামে বন্দোবস্ত দেয়া হয়। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কিভাবে অবৈধ বন্দোবস্ত বুঝিয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, ২০০৮ সালে নদীভাঙা ভূমিহীন পরিবারগুলোকে বনবিভাগের ভূমি থেকে মামলা দিয়ে বিতাড়িত করা হয়। তাহলে এখন বনবিভাগের ভূমি অবমুক্ত না করে কিভাবে বন্দোবস্ত দেয়া হল এবং হাজার হাজার নথি কারা বন্দোবস্ত পেল। আবার দাগ বুঝিয়ে দেওয়ার নাম করে নথি প্রতি ২ হাজার টাকা তুলে নিচ্ছেন একটি পক্ষ। তিনি অবিলম্বে এসকল অবৈধ কার্যক্রম বন্ধ করে প্রকৃত নদীভাঙা ভূমিহীন বাছাই করে বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর আবেদন জানান।

এমএম

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৭   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ