ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


কালীগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

গাজীপুর: সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনকে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক মনোনীত করায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা আহবায়ক কমিটি গঠন করার তথ্য জানানো হলে কালীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করে এবং মিষ্টি বিতরণ করে থাকেন।

বিকেলে কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয় হতে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি গাজীপুর-৫ কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে মনোনীত করায় দলের নেতা- কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। দলীয় কার্যক্রমে নবগঠিত কমিটির নতুন নেতৃত্ব গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করেন।

এই সময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা সোলায়মান আলম, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল শেখ, সদস্য সচিব মোহাম্মদ হাসান, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ উপজেলা ও কালীগঞ্জ পৌরবিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল হাসান শান্ত ও সদস্য সচিব হিমেল খান এর নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক রিয়াজুল হান্নান ও চৌধুরী ইশরাক সিদ্দিকীকে মনোনীত করা হয়।

এমএম

বাংলাদেশ সময়: ০:৩১:৪৫   ২৯১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ