ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আজম আলী

শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আজম আলী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


 শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আজম আলী

পাবনা:সুজানগরে শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সুজানগর উপজেলা
বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজম আলী বিশ্বাস। রবিবার নতুন এ এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে প্রধান শিক্ষক মনসুর আলী নতুন সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নতুন সভাপতি আজম আলী বিশ্বাস জানান, তিনি যেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কমিটিতে সুজানগর উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস অভিভাবক সদস্য, মোছাঃ সুরাইয়া ইয়াসমিন শিক্ষক প্রতিনিধি সদস্য এবং পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সদস্য সচিব হিসেবে নতুন ওই কমিটিতে রয়েছেন। প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মোস্তফা দুলাল শহীদ হন।

পরে ১৯৭২ সালে তার স্মরণে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

এমএম

বাংলাদেশ সময়: ০:৩৯:০৯   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ