ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ

কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণপিরোজপুর: কাউখালীতে শ্রমজীবী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ২ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলা বাসস্ট্যান্ডে শ্রমিক দলের উপজেলা কার্যালয় থেকে শ্রমজীবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বিএনপি’র প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন কমিশনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আফজাল হোসেন টিপু। উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী।

সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:৪৭:২৬   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ