ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট

সালথায় সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


সালথায় সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট
ফরিদপুর: সালথায় সমকালের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বাসায় ঢুকে তার মায়ের গলায় রামদা ঠেকিয়ে একটি সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুল ইসলাম বলেন, তাদের বাড়িতে সেমিপাকা মোট চারটি ঘর আছে। এই ঘরগুলোতে তিনি তার ভাই এবং বাবা মা নিয়ে বসবাস করে আসছেন। তার ছোট ভাই ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার ঘরটি ফাঁকা থাকায় তার মা সে ঘরে ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, রাত সাড়ে তিনটার দিকে মা যে ঘরে ছিলেন সেই ঘরের দরজার গ্রিলের ছিটকানি খুলে অজ্ঞাত ব্যক্তিরা ঘরের ভেতর ঢোকেন। তার মা শব্দ পেয়ে জেগে উঠলে দুই দুর্বৃত্ত মধ্যে একজন তার মায়ের হাত ধরে গলায় রামদা ঠেকিয়ে কোনরকম সাড়াশব্দ করলে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেন।

পরে দুর্বৃত্তরা ঘরের ভিতরের আলমারি থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও একটি সোনার চেইন নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪২   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ