ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগরঞ্জ: আড়াইহাজারে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের গণসংযোগে দফায় দফায় বাঁধা ও হামলা করা হয়েছে। তিনটি স্থানে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ঘটনা ঘটে।
এতে উপজেলা বিএনপির বিএনপি’র সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ মিয়াসহ অন্তত ৮ জন আহত হয়। সোমবার বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি, পাঁচরুখী ও পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু জানান, পূর্ব ঘোষনা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার সোমবার দিনভর আড়াইহাজার পৌরসভা, দুপ্তারা ও সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার গণসংযোগে বের হন।
এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল ফকির, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সাভাপতি তসলিম উদ্দিন লিটন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা তাতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম প্রমুখ।
ওই দিন বিকেলে গণসংযোগের গাড়ি বহর ঢাকা সিলেট মহাসড়কের বান্টি এলাকা পৌছালে প্রতিপক্ষের বিএনপির এক নেতার অনুসারী যুবদলের কয়েকজন কর্মী বাঁধা দেয়। বাঁধাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গণসংযোগের বহর পাঁচরুখী এলাকায় ফের বাঁধা ও হামলার শিকার হয়। সেখান থেকে বহরটি ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় পৌছালে স্থানীয় যুবদল কর্মী রহমতুলা, সোহানসহ একটি গ্রুপ গণসংযোগের বহরে হামলা করে।
এতে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত। এদের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ মিয়া, রহমতুল্লাহ, সোহানসহ আহদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও পারভীন আক্তারের অনুসারীরা ঘটনাস্থলে পৌছালে প্রতিপক্ষ নেতার যুবদলের কর্মীরা স্থান ত্যাগ করে।
পুরিন্দা বাজারে পথসভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন ‘৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে দেশজুড়ে কর্মসূচি চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় আড়াইহাজার নার উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের জন্য নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করা হচ্ছে।
আমার জনপ্রিয়তায় ভয় পেয়ে ওই এলাকার বিএনপির এক নেতার যুবদলের অনুসারীরা দফায় দেফায় বাঁধা ও হামলা করে।
পারভীন আক্তার আরও বলেন, আড়াইহাজারে বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি পক্ষ লুটপাট, চাঁদাবাজী ও দখলদারিত্বে মত্ত রয়েছে। আমি পুলিশ প্রশাসনকে বলব ব্যক্তির দায় দল নিবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ওই সব দখলদার ও চাঁদাবাজদের শক্ত হাতে দমন করুন।
এছাড়া আড়াইহাজার পল্লী বিদ্যুত অফিসে গ্রাহক হয়রানি বন্ধের পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান। নতুবা জনগণকে সাথে নিয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুশিয়ারি দেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩ ১৩৭ বার পঠিত | ● আহত ● গণসংযোগে ● বিএনপির ● সাবেক সভাপতিসহ ● হামলা