ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

দোহারে ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


দোহারে ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

ঢাকা: দোহারে ছিনতাইয়ের অভিযোগে লিটন মোল্লা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত লিটন উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার বিএনপি নেতা সালাম মোল্লার ছেলে। এঘটনায় লিংকন ভূইয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়পাড়া কলেজ গেইটের সামনে লিটন ও তার আরও দুই সহযোগী মিঠু মোল্লা এবং বিল্লাল মোল্লা দুই যুবককে গলায় ছুরি ধরে ৫হাজার টাকা ছিনতাই করে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে লিটনকে আটক করে। এসময় বাকি দুই আসামী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লিটনকে থানায় নিয়ে আসে। এসময় আসামীর কাছ থেকে ছিনতাইয়ের ৫হাজার টাকা ও একটি কালো রঙের সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ন কবির বলেন, ছিনতাইয়ের অভিযোগে লিটন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। রোববার আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৪   ৩১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ