ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বই পেয়ে অনেক খুশি বেঁদেগোষ্ঠীর শিশুরা

বই পেয়ে অনেক খুশি বেঁদেগোষ্ঠীর শিশুরা


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


বই পেয়ে অনেক খুশি বেঁদেগোষ্ঠীর শিশুরা

ফরিদপুর: ভাঙ্গায় কুমার নদ ঘেঁষে বাস করা সেই বেদেগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করলেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে পৌরসভার ২নং সদরদী সঃপ্রঃ বিদ্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে বেঁদেগোষ্ঠীর ১৫ জন শিশু সন্তানকে ফুল দিয়ে বরণ করার পর তাদের হাতে বই ও শিক্ষা উপকরণ বিতরন করেন ইউএনও মিজানুর রহমান।

 

এতে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু রেক্সোনা, ববি আক্তার ও হায়দার জানায়,‘ বই পেয়ে অনেক খুশি হয়েছি আমরা’। ‘আগামীকাল থেকে স্কুলে আসবো, লেখাপড়া করবো। বেঁদেনী সর্দার শাহীনূর বেগম জানায়, ‘আমাদের জীবন যাযাবর কাটছে, কিন্তু আমাদের বাচ্চাদের যাযাযবর জীবন থেকে রক্ষা পাবে’। ‘বাচ্চারা স্কুলে পড়ে শিক্ষিত হতে, সমাজের সবার সঙ্গে চলবার পারবে’। ‘বাচ্চা কাচ্চাদের পড়াশুনার জন্য ইউএনও স্যার এগিয়ে আসছেন’। এতে আমরা অনেক খুঁশি।

 

ইউএনও বলেন, ভাঙ্গায় কুমার নদ ঘেষে বেদে গোষ্ঠীদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি সংশ্লিষ্টদের নজর কাড়ে। এরপর বেঁদেদের সঙ্গে কথা বলার পর জানা যায়, খুবই মানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের মাথা গোঁজার মতো ঠাঁই নেই। বেঁদে পরিবারের সন্তানেরা স্কুলে যায় না। তারা ‘শিক্ষার যে মুল স্রোতো ধারা, সেদিক থেকে তারা দূরে রয়েছে’। তাই তাদের স্কুলে যাওয়া, বই পুস্তক, শিক্ষা উপকরণ ও লেখাপড়ার আর্থিক সহায়তার সমস্ত দায়িত্ব বহন করবে উপজেলা প্রশাসন। বাংলাদেশের কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, যেন শিক্ষার আলো থেকে দুরে না থাকে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যাক্তিদের শিক্ষার বিষয়ে এগিয়ে আসা আহ্বান জানান ইউএনও।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তহিদুল ইসলাম, প্রধান শিক্ষক হোসনেয়ারা ইয়াসমিন আক্তার ববি, শিক্ষকগন, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্রমুখ।

 

উল্লেখ্য : গত ১৯ জানুয়ারি ‘ঠান্ডা বাতাশে কেঁপে কেঁপে উঠি মোরা’  এ শিরোনামে সমকাল সহ আজকের রুপান্তরে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বেঁদেগোষ্ঠীর পাশে দাড়ায় উপজেলা প্রশাসন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:২৬   ১৮১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ