ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস

কাউখালীতে শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কৃষক মাঠ দিবস

পিরোজপুর: কাউখালীতে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের ফারুক মিরার বাড়ির সামনের মাঠে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শস্য নিবিড়তা বৃদ্ধি লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের গবেষণা সহযোগী ডক্টর শহীদুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পবিত্র কুমার রায়,স্বপন কুমার সরকার, সাখাওয়াত হোসেন তুহিন, সৈয়দ ফাহিম, নয়ন মজুমদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, কৃষক ফারুক মীর, আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে গবেষণা সহযোগী ডঃ শহিদুল ইসলাম বলেন, মেশিনের মাধ্যমে বীজ বপন করলে চারা অপচয় হয় না ও সময় কম লাগে। বীজ তলায় জায়গা কম লাগে। এছাড়া মেশিনের সাহায্যে চারা রোপন করলে এক হেক্টর জমিতে খরচ হয় মাত্র ৭/৮ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কোন মাঠ ফাঁকা রাখা যাবে না আমাদের উৎপাদন বাড়াতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে আছি। সকল প্রকার সহযোগিতা কৃষি অধিদপ্তর থেকে আপনারা পাবেন।

এস/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪০:১২   ২১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ