ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ছত্রাকনাশক গন্ডার স্প্রে করায় ৫০ বিঘা জমির সরিষা বিনষ্ট

সিংগাইরে ছত্রাকনাশক গন্ডার স্প্রে করায় ৫০ বিঘা জমির সরিষা বিনষ্ট


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


সিংগাইরে ছত্রাকনাশক গন্ডার স্প্রে করায় ৫০ বিঘা জমির সরিষা বিনষ্ট

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলি মাঠে সরিষা ক্ষেতে ছত্রাকনাশক ‘গন্ডার’ স্প্রে করায় প্রায় ৫০ বিঘা জমির ফসল সম্পূর্ন বিনষ্ট হয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে কীটনাশকের প্রতি আস্থা রাখতে পারছেন না স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের টান গোপালনগর চকে কৃষক মোসলেম উদ্দিনের বিনষ্ট হওয়া ৩৫ শতাংশ সরিষা ক্ষেত পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার। ছত্রাকনাশক গন্ডার স্প্রে করায় ক্ষেতের সরিষা শতভাগ নষ্ট হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানাগেছে, এক্মি কোম্পানির ছত্রাকনাশক ‘গন্ডার’ সাহরাইল বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মনির হোসেন ফলন বেশি হওয়ার কথা বলে কৃষকদের কাছে অবাধে বিক্রি করছেন। মধ্য জানুয়ারি থেকে যে কৃষক এ কীটনাশক স্প্রে করেছেন তাদের সরিষাগুলোই পুড়ে গেছে।

অনুসন্ধানে জানা গেছে, এ পর্যন্ত ২৫/৩০ জন কৃষকের প্রায় ৫০ বিঘা জমির ফসল সম্পূর্ন বিনষ্ট হয়েছে।

বালিয়াডাঙ্গী গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মোক্তার হোসেন জানান, তার ১৪০ শতাংশ জমির সরিষা গন্ডার স্প্রে’র ফলে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তিনি এর সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরন দাবি করেন। দক্ষিন সাহরাইল গ্রামের কৃষক বাবর আলী আক্ষেপ করে বলেন, এই বিষ দেয়ার পর আমার সরিষা পুইড়া ছাই হইয়া গেছে। ক্ষেতে গেলে চোখে পানি আসে। ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন, গোপালনগর গ্রামের আব্দুল জলিল, লক্ষীপুর গ্রামের মাজাহার, বালিয়াডাঙ্গী গ্রামের হালিমা খাতুন ও ইউনুছ, আঠারো পাইখা গ্রামের শেখ গোলাম মোস্তফা ও পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের আব্দুল আলিমসহ আরো অনেকে।

কীটনাশক বিক্রেতা মনির হোসেন জানান, এ বছরই প্রথম এই বিষ আমি প্রায় ২৮ জন কৃষকের কাছে বিক্রি করেছি। যারাই এটি জমিতে স্প্রে করেছে তাদের ফসলগুলো এক সপ্তাহের ব্যবধানে সম্পূর্ন পুড়ে গেছে।

এ উপজেলায় দায়িত্বরত এক্মির টেরিটরি অফিসার নিতাই চন্দ্র ফসল নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা কৃষকের পাশে আছি, থাকবো।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল বাশার চৌধুরী বলেন, ছত্রাকনাশক গন্ডারের প্রভাবে ফসল ক্ষতির খবর পেয়ে ওই কোম্পানির লোকজনকে ডাকা হয়েছিল। তারা কৃষকদের ক্ষতিপূরণ দিবে বলে জানিয়েছেন। সেই সাথে এই কীটনাশকটি টেস্টে পাঠানো হবে। মান ভাল না হলে বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৪   ২৩৫ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ