ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে মানববন্ধন শেষে ফেরিতে হামলা

নবীনগরে মানববন্ধন শেষে ফেরিতে হামলা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


 

নবীনগরে  মানববন্ধন শেষে ফেরিতে হামলা


ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনেকে পক্রিয়াধীন অবস্থায়, একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪/০২) নবীনগর প্রেসক্লাবের চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  এ মানববন্ধনে সভাপতিত্ব করেন পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, তাজুল ইসলাম মনা মিয়া, মতি মেম্বার, বিল্লাল মেম্বার, মোঃ ফারুক, মফিজ মেম্বার, লোকমান ডাক্তার, মোবারক হোসেন। এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

 

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় স্বপ্নের সেতুটি একনেকে পক্রিয়াধীন অবস্থায়, কথিত আহাম্মদ হাসপাতাল গংদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতুটি বাস্তবায়নে বাধাঁ হয়ে দাড়িয়েছেন। বক্তারা আহাম্মদ হাসপাতাল গংরা সেতুটি বাস্তবায়নে ভবিষ্যতে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোরভাবে দমন করবেন বলেও মানবন্ধনে জানান।

 

এদিকে মানববন্ধন শেষে  উত্তেজিত জনতা নবীনগর লঞ্চঘাট থেকে আহাম্মদ সিটিতে যাতায়াতকারী ফেরিটির উপর হামলা চালায়।  ফেরির ড্রাইভারকে মারধর করে ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগে নবীনগর থানায় অভিযোগ করেছেন আহাম্মদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহাম্মদ।

ফরিদ বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোন সম্পর্ক নেই, দুইটাই আলাদা প্রজেক্ট। তারা মিথ্যা অভিযোগ করে আজকে মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে। এব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি।

 

এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,শুনেছি একনেকে পক্রিয়াধীন অবস্থায় ষড়যন্ত্রের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন হয়েছে  এবং মানববন্ধন শেষে ফিরিতে হামলা হয়। আমার কাছে অভিযোগ এসেছে।  ফেরিটি নদীর মধ্যেই আছে। মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মান নিয়ে সমস্যাটা। আশা করছি সমাধান হয়ে যাবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৯   ৩৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ