ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

ভোলা: লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের মহাজনপট্টি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই

ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানাকৃত সারের দোকান মেসার্স সিকদার এন্টারপ্রাইজ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,পৌরশহরের মহাজনপট্টি সড়ক এলাকার এই দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। যার জন্য সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্ধলক্ষ্য টাকা জরিমানা করেছি। সামনের দিকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ ও লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩১:৪৪   ৩৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ