ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ভিক্ষুক পূণর্বাসনে বিকল্প কর্মসংস্থানের উদ্বোধণ

রাজারহাটে ভিক্ষুক পূণর্বাসনে বিকল্প কর্মসংস্থানের উদ্বোধণ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


রাজারহাটে ভিক্ষুক পূণর্বাসনে বিকল্প কর্মসংস্থানের উদ্বোধণ
কুড়িগ্রাম: মঙ্গলবার সন্ধ্যার পূর্বে রাজারহাটে সরকারি অর্থায়নে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুক পূণর্বাসন কল্পে একটি রকমারী দোকানের উদ্ধোধন করেছেন ইউএনও মোঃ আল ইমরান।

জানা যায়,উপজেলা সমাজসেবা অধিদপ্তর উপজেলার ৮জন ভিক্ষুককে পূর্ণবাসনের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে উপজেলার চাকিরপশার ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক শাবলু মিয়াকে ৪০হাজার টাকার সরকারি অনুদানে একটি রকমারী দোকান করে দেয়া হয়। শাবলু মিয়া ৪/৫ বছর পূর্বে প্যারালাইসিস রোগে পঙ্গুত্ব বরন করেন।

এছাড়া তার একটি পুত্র সন্তানও প্রতিবন্ধী। স্ত্রী সন্তানদের ভরন পোষনের লক্ষে তিনি খুব কষ্টে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। শাবলুর মতো ভিক্ষাবৃত্তিতে থাকা আরও ৭জনকে পূর্ণবাসনের উদ্যোগ নেয় সমাজ সেবা অধিদপ্তর। এরপ্রেক্ষিতে ১৫হাজার থেকে শুরু করে ৪০হাজার টাকা পর্যন্ত ৮জনকে ১লক্ষ ৭০হাজার টাকা দিয়ে বিকল্প রোজগারের ব্যবস্থার করে দেয়া হয়েছে বলে জানায় স্থানীয় সমাজসেবা অধিদপ্তর।

দোকান পেয়ে আনন্দে কেঁদে ফেলেন শাবলু মিয়া। শাবলু বলেন,“মোক আর কষ্ট করি ভিক্ষা করা নাগবের নয়,এই উপকারের কথা মুই ভূলবের নং”।
ভিক্ষুক পূণর্বাসনে মোঃ শাবলু মিয়া ভ্যারাইটিজ ষ্টোর রকমারী দোকান উদ্ধোধনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল,সহকারি সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, মনসের আলী,নজরুল,আব্দুল হাকিম সহ অনেকে উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৯   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ