ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মেঘনায় জোড়া খুন, নৌ-ডাকাত কানা জহিরকে আসামী করে মামলা

মেঘনায় জোড়া খুন, নৌ-ডাকাত কানা জহিরকে আসামী করে মামলা


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 মেঘনায় জোড়া খুন, নৌ-ডাকাত কানা জহিরকে আসামী করে মামলা

ঢাকা: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ৫ দিন পর হত্যা মামলা রুজু করা হয়েছে। এতে নৌ ডাকাত দলের দলনেতা জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১২টার পর চাঁদপুরের উত্তর মতলব থানায় এই মামলা দায়ের করেন নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম। বুধবার চাঁদপুরের উত্তর মতলব থানার ওসি মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ১২ থেকে ১৩ জনকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আনোয়ারা বেগম বলেন, গতকাল রাতে অপরিচিত কয়েকজন তাঁদের বাড়িতে যান। তারা একটি কাগজে তার সই নিয়েছেন। মামলায় কাদের আসামি করা হয়েছে, এ বিষয়ে তিনি ও তাঁর স্বামী কিছুই জানেন না।
আনোয়ারা বলেন, ‘আমরা গরিব মানুষ, পড়ালেখা জানি না। কারে আসামি করছে, হেইডা কইতে পারি না।

ছেলে হত্যার বিচার পাবেন কি না জানতে চাইলে আক্ষেপের সঙ্গে আনোয়ারা বেগম বলেন, ‘গরিবরা আবার বিচার পায় নাকি।

চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, ‘আমরা তো মামলা নিতে চাইনি। সীমানা জটিলতার কারণে দেরি হয়েছে। সীমানা নির্ধারণের পর আমরা মামলা নিয়েছি। বাদী লিখিত যে অভিযোগ দিয়েছে, সেভাবে আমরা মামলা নিয়েছি। বাদী আমার সামনে এজাহারে সই করেছেন। কে বা কারা মামলা সাজিয়েছে, কাদের আসামি করেছে, তা বাদী বলতে পারবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদরের ভাষানচর গ্রামের সামনে কলাকান্দি নামক স্থানে মেঘনা নদীতে নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির গ্রুপ ও কিবরিয়া মিজি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানাধীন রিফাত (২৯) নিহত হন। এ ছাড়া আইয়ুব আলী (৩২) নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৪   ৪৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ