ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সাবেক এমপি হানিফের বিলাসবহুল আলিশান বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক এমপি হানিফের বিলাসবহুল আলিশান বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫


 সাবেক এমপি হানিফের  বিলাসবহুল আলিশান বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনা: কুষ্টিয়া-৩ (সদর) আসনের তিনবারের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এক্সকাভেটর মেশিন দিয়ে বাড়ির গেট ও বাড়ির দেয়াল ভেঙে ফেলা হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির সামনে আসে এবং মশাল জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ হাজারো ছাত্র-জনতা উপস্থিত ছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) তারা বাড়িটির সামনে অবস্থান করছেন। এ সময় তাদের সেখানে মশাল জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং মেশিন দিয়ে গেট ভাঙতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর শেখ হাসিনা ভাষণ দিলে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পিটিআই রোডে হানিফ এমপির বাড়িতে এক্সকাভেটর মেশিন নিয়ে আসে লোকজন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচারীরা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই বাংলায় তাদের ঠাঁয় নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবেই। শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের খবরে গত ৫ আগস্ট কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি হানিফের বিলাসবহুল আলিশান বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪২   ৪০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ