ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘরে পড়েছিলো হাত-পা বাঁধা আইনজীবীর মায়ের মরদেহ

ঘরে পড়েছিলো হাত-পা বাঁধা আইনজীবীর মায়ের মরদেহ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


ঘরে পড়েছিলো হাত-পা বাঁধা আইনজীবীর মায়ের মরদেহ

পিরোজপুর: নাজিরপুরে লহ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দূবৃত্তরা। উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে । নিহত লহ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী ও পিরোজপুর জেলা জজ কোর্টের আইনজীবী তাপস কুমার ভক্তের মা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যাক্তি খেজুরের রস দিতে শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশ্বর্বতী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) ভোরে তিনি তার মাকে হত্যার খবর পান। খবর পেয়ে ওই দিন ভোরে বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তিনি জানান, স্থানীয় একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারনা।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২২   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ