ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

পাইকগাছায় খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


পাইকগাছায় খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪
খুলনা: পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাংগা মৌজায় সরকারি খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাংগা আবাসন প্রকল্পে জনৈক আবু তালেবের সরকারী কবুলিয়াতকৃত আবাসন প্রকল্পে ঘরটি জোরপূর্বক দখল করে রেখেছিল মোখলেছ ও আনিছ গং। একই সঙ্গে তারা ১৬৪/১ ও ১৬৫/১ দাগের সরকারি খাস জমিও অবৈধভাবে দখল করে নেয়।

এ নিয়ে ক্ষতিগ্রস্ত আবু তালেব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)গত ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ৮৪ নম্বর স্মারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ভুক্তভোগি আবু তালেবকে ঘর বুঝে দিয়ে মোকলেস ও আনিছ গংদের অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধারের নির্দেশ দেন এবং অনুলিপি লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠান।

এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমির নির্দেশ অনুসারে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রহল্লাদ রায় গত ৫ ফেব্রুয়ারি গড়েরডাংগা মৌজায় উপস্থিত হয়ে অবৈধভাবে দখল করা আবাসনের ঘরটি উদ্ধার করে আবু তালেবকে ঘরটি বুঝে দেন।

পাশাপাশি তিনি সরকারি সার্ভেয়ারের সহযোগিতায় ১৬৪/১ ও ১৬৫/১ দাগের ১ একর খাস জমি জরিপ করে সীমানা নির্ধারণ করে লাল ফ্ল্যাগ টানিয়ে দেন। কিন্তু জমি উদ্ধারের পরপরই দখলকারী মোখলেছ ও আনিছ গংরা তাদের সঙ্গীয় লোকজন মিলে অতর্কিতভাবে স্হানীয় আব্দুর রহিম, আব্দুর রহমান, জয়নুল আবেদীন ও ইব্রাহিমের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তবে আহত জয়নুল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে মোখলেছ ও আনিছ সহ ৭জনের নাম উল্লেখ করে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মোকলেস ও আনিছ আলীরা কোন বক্তব্য দিতে রাজি হননি।

পাইকগাছা থানার ওসি শবজেল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৬   ২০৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ