ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মুশফিক বিল্লাহ্ জিহাদের স্বদেশ প্রত্যাবর্তনে গণসংবর্ধনা

মুশফিক বিল্লাহ্ জিহাদের স্বদেশ প্রত্যাবর্তনে গণসংবর্ধনা


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


মুশফিক বিল্লাহ্ জিহাদের স্বদেশ প্রত্যাবর্তনে গণসংবর্ধনা

ফরিদপুর: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামি মিডিয়া জগতের উদ্ভাবক মাওলানা আবুল কালাম আযাদ এর কনিষ্ঠ পুত্র মুশফিক বিল্লাহ্ জিহাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার নিজ এলাকা ফরিদপুরের সালথায় বিশাল গণ সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসীর আয়োজনে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খারদিয়া মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়ার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ, শাহ মুহম্মদ হাবিবুল্রাহ মিয়া, কাজী ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার রুমান, যুবদল নেতা মিরান হুসাইন, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক মো. ফরিদ হোসাইনপ্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুশফিক বিল্লাহ্ জিহাদ বলেন, জীবন থেকে ১৫ বছর চলে গেছে, ছোট দুটি সন্তান রেখে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। তাদের আদর করতে পারি নাই, অনেক মূল্যবান সময় জীবন থেকে চলে গেছে।আমাদের পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। বড়ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, শেষ দেখাটা দেখতে পারি নাই। আওয়ামী লীগ সরকার কবরটাও এদেশে করতে দেয় নাই। অনেক যন্ত্রণা সহ্য করেছে আমার পরিবার।

তিনি আরও বলেন, আল্লাহ যদি সম্মান দেয়, মানুষ ইচ্ছা কররেও সেই সম্মান নিতে পারে না। ফ্যাসিস্ট সরকার পা ধরে টেনে চেষ্টা করেছে নিচে নামাতে, কিন্তু আল্লাহ আমাদের উপরে টেনে তুলেছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা ভালোবেসেছেন, দোয়া করেছেন তাই আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমরা বেচে থাকতে চাই। সমুদ্রের মাঝে থাকলেও একফোটা পানি গায়ে লাগে নাই। আল্লাহ সম্মান বহুগুনে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

মাওলানা আবুল কালাম আজাদেল একমাত্র মেয়ে সামানিয়া জান্নাতি জানান, শুধুমাত্র মওলানা আবুল কালাম আজাদের সন্তান ও আত্মীয় হওয়ার কারনে আমাদের জেল জুলুম সহ্য করতে হয়েছে। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে প্রবাসে পাড়ি জমান। দীর্ঘ এক যুগ পর আমার ছোট ভাই দেশে ফিরে এসেছে। এখন আপনারা দেখেছেন এলাকার মানুষ আমাদের কত ভালোবাসে।দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৪৬:০৪   ২৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ