ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার, সেতুর অপেক্ষায় শত বছর

বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার, সেতুর অপেক্ষায় শত বছর


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


নড়বড়ে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার

হবিগঞ্জ: নবীগঞ্জে একটি সেতুর অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বাশের সাকোই তাদের ভরসা। অপেক্ষার প্রহর গুনছেন শত বছর ধরে। সেই অপেক্ষার শেষ নেই। কবে সবাই পাকা সেতু দেখবেন। প্রতিটি নির্বাচন আসলেই তাদের আশা জাগে এবার বুঝি আশা পুরণ হবে। এই অবস্থার শিকার নবীগঞ্জ উপজলোর করগাঁও ইউনিয়নের বেশ কয়েক হাজার মানুষ। ওই এলাকায় শাখা বরাক নদীর ওপর একটি সেতু না থাকায় এ দুর্ভোগের শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বর্ষায় নৌকা এবং হেমেন্তে বাশের সাঁকো নিয়েই যেন তাদের জীবন আষ্টেপৃষ্টে বাধা। নড়বড়ে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরাসহ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।

সুত্রে প্রকাশ, উপজেলার একটি অবহেলিত জনপদের নাম করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া এলাকা। গ্রামের মাঝখানে রয়েছে একটি প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ীসহ ৮ টি গ্রামের প্রায় ২৫ হাজার লোকের বসবাস। মাঝখানে শাখা বরাক নদী থাকায় দু‘পাড়ের মানুষের যাতায়েতে দেখা দিয়েছে চরম দূর্ভোগ।

এদিকে নদীর ওপারে রয়েছে স্থানীয় টুকের বাজার, সন্নিকটে ইউপি উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিষদ অফিস এবং আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়। প্রতিদিন শত শত স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী নদী পার হয়ে শিক্ষা প্রতিষ্টানে যেতে হয়। এছাড়াও স্থানীয় নারী পুরুষ চিকৎসা, ইউনিয়ন পরিষদে জরুরী কাজর্কমসহ ব্যবসা, বানিজ্য ও হাটবাজার করতে স্থানীয় বাজার, এমনকি নবীগঞ্জ সদরে যেতে হয়। তার মধ্যে যুগ যুগ ধরে ওই এলাকার ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, নানা শ্রেণী-পেশার অগণতি মানুষ নিত্য প্রয়োজনে নদী পারাপার করতে হয় জীবনের ঝুকি নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, বিশাল এই জনগোষ্ঠির জন্য ওই নদীর উপরে নেই কোন সেতু। তাদের জীবন যেন র্বষায় নৌকা এবং হেমন্তে বাশের সাঁকো নিয়েই আষ্টে-পৃষ্টে বাধা। একটি সেতুর অভাবে অবহলেতি এই জনপদের মানুষের দুঃখের শেষ নেই। তাদের দুঃখ, দুর্দশা দেখে মনে হয় তারা স্বাধীন বাংলাদেশের বাহিরে কোন দ্বীপে বসবাস করে আসছেন। কোন মানুষ মারা গেলেও তাকে কবর স্থানে নিয়ে দাপন করতে গেলেও পরতে হয় নানান সমস্যায়।

করগাঁও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সুনুক মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলের মানুষ স্থানীয় ইউপি পরিষদ সংলগ্ন স্থানে সেতু নির্মাণের জন্য দাবী জানিয়ে আসলেও শুধু আশার বাণীই শুনছেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও কোন কাজ হচ্ছেনা।

করগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াহিদ মিয়া বলেন, গ্রামের ছেলে মেয়েদের বিবাহ অনুষ্টানেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। মুর্মুষ রোগী নিয়ে দ্রুত সেতুর অভাবে হাসপাতালে পৌছা সম্ভব না হওয়ায় ভোগান্তির শিকার হতে হয়।

বড় সাকুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক রুবেল মিয়া জানান, একটি সেতুর অভাবে হাজার হাজার মানুষের ভোগান্তির শেষ নেই। যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারণে সাধারণ মানুষের দুঃখ র্দুদশার সীমা নেই। তিনি সরকারের দৃষ্টি আকর্ষন করেন। ইতিপুর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকজন ঘটনাস্থলে আসেন এবং পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এল.জি.ইডির নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী জুনায়েদ আলম বলেন, বরাক নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেতুটি নির্মাণ করতে হলে প্রায় কোটি টাকা ব্যায় হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৯   ২১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ