ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যারের দাবী

তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যারের দাবী


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যারের দাবী
বরগুনা: তালতলীতে চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি ও টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করায় এবং দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেসক্লাবের সদস্য মো. ইউসুফ আলী এর উপরে ভূমি দস্যুদের হামলার প্রতিবাদে শরিবার সকালে সদর রোডে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় সাংবাদিক ও স্বজনরা।

তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থান এর সভাপতিত্বে মাবনবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, তালতলীম টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং গত শুক্রবার ৩১ জানুয়ারী উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিন জন সাংবাদিক। এসময় পুলিশের সামনে সাংবাদিকদের উপর ভূমিদস্যু আ. সত্তারের নেতৃত্বে হামলা হয়। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানিও করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা বলেন, এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতিদ্রুত এসব মামলা থেকে সাংবাদিকদেও অব্যাহতি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫০:৫৮   ৪৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ