ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


নিহত মাদরাসা ছাত্র আলিফ
টাঙ্গাইল: ভূঞাপুরে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সাইকেল ও নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে আলিফ নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহত আলিফ উপজেলার ভাদুরির চর গ্রামের এখলাছ উদ্দীনের ছেলে। তিনি শালদাইর নূরে মদিনা দারুল উলুম মাদ্রাসার নাজেরেনা বিভাগের ছাত্র ছিলেন।

গোবিন্দাসী-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, আলিফ গোবিন্দাসী থেকে সাইকেল যোগে তার নিজ বাড়ি ভাদুরিচরের দিকে যাচ্ছিলেন। গোবিন্দাসী-ভূঞাপুর সড়কের বাগবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৪১   ২৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ