ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ১৬ বছর পর কর্মী সভা করলো বিএনপি

১৬ বছর পর কর্মী সভা করলো বিএনপি


মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


১৬ বছর পর কর্মী সভা করলো বিএনপি

মুন্সীগঞ্জ: দীর্ঘ ১৬ বছর পর মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারের ঈদ গাঁও মাঠে সভা করেছে জেলা বিএনপি। আওয়ামী দুঃশাসনকালে চরাঞ্চলের ৫টি ইউনিয়নসহ জেলার কোথাও দলীয় কর্মসূচীসহ কোনো সভা-সমাবেশ করতে পারেনি বিএনপি। গত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ ১৬ বছর পর শনিবার বিকেল ৪টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা করলো জেলা বিএনপি।

আয়োজিত কর্মী সভায় চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হলে এক পর্যায়ে তা জনসভায় রূপ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ বছর স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য বিএনপি নেতাকর্মী। বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি বছরের পর বছর গ্রাম থেকে বিতাড়িত হয়ে অন্যত্র মানবেতর জীবন-যাপন করে বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ আরও বলেন, আওয়ামী দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে দেশবাসী। মুন্সীগঞ্জের চরাঞ্চলও এখন শান্ত।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তি বাড়ান, নিজেদের দ্বন্দ্ব বাড়াবেন না। নিজেদের শক্তি বাড়াতে যেয়ে অন্য দলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ করে দিবেন না”

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, বিএনপি নেতা আতোয়ার হোসেন আতিক মল্লিক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, বিএনপি নেতা কামালউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে মোল্লাকান্দির ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মুন্সীগঞ্জ-৩ আসন (সদর ও গজারিয়া) গণমানুষের নেতা জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব জননেতা মহিউদ্দিন আহম্মেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন বিএনপি নেতাকর্মীরা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১৮:০১   ১৭৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ