ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে জমি দখল

রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে জমি দখল


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে জমি দখল

মুন্সীগঞ্জ: রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ভুক্তভোগী সাংবাদিক। এসময় তিনি সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্লিপ্ততার অভিযোগ করেন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী জসিমউদ্দিন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখার সহ সভাপতি। তার দাবি, গত ৭ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া এলাকায় ১০ শতাংশ জমির উপর নির্মিত ভবনটি ভেঙে গুড়িয়ে দেয় প্রতিপক্ষ। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয় তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ জসিমউদ্দিন অভিযোগ করে বলেন, জাল দলিলের মাধ্যমে বাউশিয়া এলাকার ৬-৭ জনের একটি দুবৃত্ত দল আমার পিতার নামে থাকা ২০ শতাংশ জমি দখলের জন্য গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ভেকু মেশিন দিয়ে একটি টিনসেড ভবন পুরোপুরি গুড়িয়ে দেয় এবং পরবর্তীতে টিনের বেড়া দিয়ে জমিটি দখল করে রাখে। এসময় দুবৃত্তরা দেশী-বিদেশী অস্ত্র ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলে ভয়ে কেউ এগিয়ে আসেনি।

সাংবাদিক জসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি জাতীয় জরুরী হেল্পলাইন নাম্বারে তৎক্ষণাৎ জানালে তারা স্থানীয় থানা-পুলিশকে অবগত করে। কিন্তু এরপরও থানা-পুলিশের পক্ষ হতে কোন পদক্ষেপ নেয়া হয়নি। উল্টো শুনেছি প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছে গজারিয়া থানার ওসি।’

জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করেছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ। তিনি বলেন, ‘ওইখানে ভাঙচুর হয়েছে কি না বিষয়টি আমার জানা নেই। তবে জমি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে থানায় কয়েকজন সাংবাদিক আমার সাথে আলোচনায় বসেছিল।’ তিনি বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ পেলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিবে পুলিশ।’

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪৯   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ