ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

লালমোহনে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫


লালমোহনে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ
ভোলা: ভোলার লালমোহন উপজেলায় অসহায় এবং দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকালে ওই সংগঠনটির পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাবলম্বী করণ প্রকল্প ‘সূচনা’ এর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ১৪টি পরিবারকে ১টি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, স্টলসহ ৪জনকে মুদি দোকান, ১জনকে অটোরিকশার ৫টি ব্যাটারি এবং এক নারীকে টেইলার্সের কাপড় উপহার দেওয়া হয়।

বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় এ সময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক, হাফিজ আহমেদ ও জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হকারী শিক্ষক মহসিন কবিরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ সাধারণত জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সেবামূলক ও সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড গঠন করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৮   ২৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ