ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বসতবাড়ী দখলে ব্যর্থ হয়ে মা-মেয়ের শ্লীলতাহানির ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন

কলাপাড়ায় বসতবাড়ী দখলে ব্যর্থ হয়ে মা-মেয়ের শ্লীলতাহানির ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় বসতবাড়ী দখলে ব্যর্থ হয়ে মা-মেয়ের শ্লীলতাহানির ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন

পটুয়াখালী: কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় দিনে দুপুরে মনোতোষ হাওলাদার এর বাড়ীতে ঢুকে বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং তার স্ত্রী ও মেয়েকে মারধর, শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র শীল, অঞ্জনা মিত্র, সুবল চন্দ্র শীল, রিনা রানী হাওলাদার, শুক্লা বিশ্বাস, নয়ন দাস, খোকন প্রমূখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  বলেন, তপন, প্রফুল্ল এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তারা মনোতোষসহ ১৩ জনের নামে একাধিক মামলা দিয়ে টাকার বিনিময়ে আপোষ করার প্রস্তাব দিচ্ছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দলবল নিয়ে বাসা বাড়ী দখল করতে আসে। মানববন্ধনে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মনোতোষ মিস্ত্রি ঘরে ঢুকে তাকে মারধর করে ঘরে থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা করে স্থানীয় প্রফুল্ল মিস্ত্রি ও তপনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত। এসময় মনোতোষকে বাঁচাতে তার স্ত্রী অর্পণা ও মেয়ে শ্রাবন্তীকে মারধর করে তাদের পরনের জামা ও কাপড় খুলে শ্লীলতাহানি করে স্বর্নলংকার ছিনিয়ে নেয়। প্রতিবেশীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে  ফেসবুকে ভাইরাল হয়েছে।

লিখিত বক্তব্যে অর্পনা বিশ্বাস আরো বলেন, ঘটনার পর থেকে তপন, প্রফুল্ল একাধিক মোটরসাইকেল নিয়ে বারবার বাসায় মহরা দিচ্ছে। প্রননাশের হুমকি দিচ্ছে। অকথ্য ভাষায় গালাগালি করছেন। মামলার ভয় দেখাচ্ছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তপন বলেন, প্রফুল্ল তাকে জমি ক্রয়-বিক্রয়সহ মোকদ্দমা পরিচালনার পাওয়ার দিয়েছেন। কিছুদিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে ওই জমি তিনি কিনে নিবেন। জমির বিষয় নিয়ে কথা বলতে সেসময় হাতাহাতি হয়েছে। তবে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, শুক্রবারের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:৫৭   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ