ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

গাজীপুর: কালীগঞ্জে নারীলোভী ও দুর্নীতিবাজ বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উ-দৌলা দুলালের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বাহাদুরসাদী ইউনিয়নে বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে সুশীল সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, নারীলোভী একজন শিক্ষক যেই বিদ্যালয়ে থাকবে সেই বিদ্যালয় শিক্ষা কার্যক্রম ধ্বংসের দ্বারপ্রান্তে। এই স্কুলের প্রধান শিক্ষক সিরাজ-উ-দৌলা একাধিকবার  নারী কেলেংকারিতে ধরা পড়েছে। গত বৃহস্পতিবার রাতে খলাপাড়া এলাকায়  জনৈক নারীর বাড়ি থেকে তাকে স্থানীয় জনতা আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে জনতা। সেই স্কুলের সুনাম ক্ষুন্ন করে যাচ্ছে। তাই তাঁর অপসারণ দাবি জানানো হচ্ছে।

বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, একজন শিক্ষক সমাজের আদর্শ ব্যক্তি। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন নারীলোভী। তার জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিঘœ হচ্ছে। এমন চরিত্রহীন শিক্ষকের অপসারণের দাবি জানাই।

এই ঘটনায় স্কুলে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলমের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সহকারী শিক্ষক বিভাষ কুমার সাহাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়।

এই সংক্রান্ত বিষয়ে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম বলেন, আজ শিক্ষক ও কমিটির সদস্যদের নিয়ে কমিটি ঘোষণার পর প্রথম মিটিং করেছি। স্কুলের শিক্ষার মানোন্নয়নের জন্য সার্বিকভাবে কাজ করে যাবো। একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষার নীতিমালা হিসেবে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শওকত আলী মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক ও সনজিত কুমার ভুট্রো, সাবেক মেম্বার হযরত আলী মাকাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউসুফুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক নাদিম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৮   ১৪২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ