ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি ও দুজনকে শোকজ

ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি ও দুজনকে শোকজ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি ও দুজনকে শোকজ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ও এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের অভিযোগ এনে তাদের প্রত্যেককে আলাদাভাবে নোটিশ দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী আজ রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ হাসান রবিন, লেংগুরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কৌশিক আহাম্মেদ। আর অব্যাহতি পাওয়া নেতা নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পাভেল।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের দুই নেতাকে শোকজ ও এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শোকজ পাওয়া ওই দুই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে স্বশরীর হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে ওই নেতাদের বিরুদ্ধে নির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, তা জানা যায়নি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৮   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ