ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় কিশোর নিহত

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় কিশোর নিহত


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


 মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কায় কিশোর নিহত

পিরোজপুর: ইন্দুরকানীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে মো. হাবিবুল্লাহ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার চাচাতো ভাই মোহাম্মদ রিফাত (১৭) গুরুতর আহত হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিবুল্লাহ ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। আহত রিফাত একই গ্রামের খালেক গাজীর ছেলে।

হাবিবুল্লাহর খালু জাহাঙ্গীর আলম বলেন, বিকেলে ইন্দুরকানী উপজেলার টগরা মোড় থেকে ভাড়া নিয়ে দুই ভাই মোটরসাইকেল চালানো শিখতে ইন্দুরকানী ব্রিজের ঢালে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উত্তর পাশের ঢালের সড়কের পাশের এক গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজনই আহত হয়। খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, হাবিবুল্লাহ নামে এক কিশোরকে মৃত অবস্থায় এবং রিফাত নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহত রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে একজনের মৃত্যু হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ১৯:৫০:১০   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ