ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জে পিস্তলসহ ডাকাত আটক

মানিকগঞ্জে পিস্তলসহ ডাকাত আটক


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


মানিকগঞ্জে পিস্তলসহ ডাকাত আটক
মানিকগঞ্জ: সিংগাইরে বাবু মিয়া(৩৫) নামের এক ব্যক্তি ডাকাতি করতে গিয়ে পিস্তলসহ জনতার হাতে আটক হয়েছে । এ সময় তার সাথে থাকা অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামে। আটকের পর মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। আটককৃত বাবু মিয়া উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার চন্দননগর গ্রামের সোহরাব হোসেনের বাড়িতে ভোর রাতে ঘরে ঢুকে দুই জন। সোহরাব বিষয়টি দেখে ফেলায় পিস্তলের ভয় দেখিয়ে পালাতে যায় তারা। এ সময় সোহরাব একজনকে ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় দলের অন্য এক সদস্য পালিয়ে যায়।

সিংগাইর ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১২:৫১:০০   ১৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ