ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জে অবৈধ ৮ টি ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থ দন্ড!

মানিকগঞ্জে অবৈধ ৮ টি ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থ দন্ড!


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


মানিকগঞ্জে অবৈধ ৮ টি ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থ দন্ড!
মানিকগঞ্জ: সিংগাইরে ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিন ব্যাপী মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-১ কে ২ লক্ষ টাকা, একই এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-২ কে ২ লক্ষ টাকা, মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লক্ষ টাকা, মেসার্স আলী আকবর-৬ কে ১ লক্ষ টাকা,মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ প্রত্যেককে ২ লক্ষ টাকা,একই ইউনিয়নের রামকান্তপুর এলাকার মেসার্স সফুর ব্রিকস ও মেসার্স রকমান ব্রিকস প্রত্যেককে ২ লক্ষ টাকা করে মোট ৮ টি অবৈধ ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থদন্ড করে আদায় করা হয়েছে। এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একে এম ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম। এ সময় র‍্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন,পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১২:৪০:৫৮   ৩৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ