ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী:মির্জা ফখরুল

দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী:মির্জা ফখরুল


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী:মির্জা ফখরুল

দেশে অস্থিরতা সৃষ্টি এবং স্থিতিশীলতা বিনষ্টের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী।

রোববার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।দেশের অস্থিরতা দমনে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে এ আহ্বান জানাতে চাই।

মির্জা ফখরুল বলেন, সবার কাছে আহ্বান জানাতে চাই– ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ অব্যাহত রাখবেন।

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে বলে জানান তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম ভালো আছেন। চিকিৎসা চলছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৩   ২০৭ বার পঠিত  | ●   ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ