ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

কাউখালীতে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মিন্টু গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে পিরোজপুরের কোটে পাঠানো হয়েছে। কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, গত রবিবার ৯ ফেব্রুয়ারি রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে থেকে ডিবি পুলিশ ইউপি চেয়ারম্যান মিন্টুকে গ্রেফতার করে। রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার ব্রেকুটিয়া ব্রিজে সংলগ্ন নতুন বাজার মোড়ে গত ৬ নভেম্বর ২০২৪ সালে বিএনপি’র পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয় ও ছিঁড়ে ফেলে । এ সময় আওয়ামী লীগের নেতা ও কর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছিল। ঐ মামলায় চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় পিরোজপুরের আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন অভিযান চলছে এই আলোকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৪:০৮:৪৭   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ