ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলুকে সদস্য সচিব এবং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকনকে ১নং যুগ্ম আহ্বায়ক করে ৯৪ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়া ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আমিনুল হককে আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান মোস্তফাকে সদস্য সচিব এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম তোজ্জাম্মেল হক রুবেলকে ১নং যুগ্ম আহ্বায়ক করে ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ও অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।সোমবার ৯ ফেব্রুয়ারী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৪:১৯:০৪ ৫৬৪ বার পঠিত | ● কমিটি ● গঠন ● ফুলপুর ● বিএনপি ● ময়মনসিংহ