ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন

চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন


মামুন হোসাইন
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


চরফ্যাশনে সারথী মোবাইল লাইব্রেরির শুভ উদ্বোধন

ভোলা: সবার জন্য আনন্দদায়ক ও শিক্ষামূলক বই পড়ার সুযোগ নিশ্চিত করতে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে কিশোর নেটওয়ার্ক এর উদ্যোগে “সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচি” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: মজিবল হক, বিশিষ্ট সমাজসেবক আক্তারুল আলম সামু, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি রাশিদা বেগম, মো: হেলাল উদ্দিন, কিশোর নেটওয়ার্ক এর তরুন স্বেচ্ছাসেবী, গনমাধ্যমকর্মীসহ আরো অনেকে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, “সারথী মোবাইল লাইব্রেরি শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারন এরকম সাজানো বইয়ের সেট যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। আমি শুরু থেকেই তাদের এই উদ্যোগ সম্পর্কে জেনেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা কার্যক্রমের সম্পূর্ণ একটি মডেল উপস্থাপন করেছে। প্রত্যন্ত অঞ্চলে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মজিবল হক বলেন, “আমরা ছোট বেলায় অনেক বই পড়তাম। বর্তমান প্রজন্ম বই বিমুখ হয়ে পড়েছে। তাদের নিয়ে সুন্দর করে সাজানো এমন একটি উদ্যোগ তাদেরকে সঠিক পথ দেখাবে।”

উদ্বোধনী এ আয়োজনে অংশগ্রহণকারী সবার মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। তারা জানায়, “এমন একটি উদ্যোগ আমাদের জন্য খুবই দরকার ছিল। আগে আমরা ভালো বই সহজে পেতাম না, কিন্তু এখন সারথী লাইব্রেরির মাধ্যমে আমরা নানা ধরনের বই পড়তে পারব। এটি আমাদের পড়াশোনার পাশাপাশি কল্পনাশক্তি ও সৃজনশীলতাও বাড়াবে।”

চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী মারিয়া বলেন, “এখানে যে ধরনের বই আছে সেগুলো আমাদের বয়সী পাঠকদের জন্য উপযোগী বই। আমার বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। আমি লাইব্রেরীর শুরুর দিকের পাঠক।

সারথী মোবাইল লাইব্রেরির উদ্যোক্তারা জানান, এটি নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তাদের আশা, এটি শুধু চরফ্যাশনেই নয়, বরং সারা দেশে পাঠাভ্যাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে।

সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচির ইউনিট লিডার মো: নোমান হোসাইন বলেন, “বইয়ের অভাব যেন কোনো শিশুর শেখার পথে বাধা না হয়, সেটাই আমাদের লক্ষ্য। সারথী মোবাইল লাইব্রেরির মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের হাতে বই তুলে দিয়ে তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে চাই। এটি শুধু একটি লাইব্রেরি নয়, এটি এক ধরনের জ্ঞানভিত্তিক আন্দোলন, যা তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে।”

উদ্যোগটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কিশোর নেটওয়ার্ক ও সারথী মোবাইল লাইব্রেরি কর্মসূচির টিম লিডার সানজিদুল ইসলাম জানায়, “সারথী মোবাইল লাইব্রেরি গতানুগতিক লাইব্রেরি থেকে সম্পূর্ণ আলাদা। সচরাচর আমরা লাইব্রেরি শুনলে চোখে ভেসে উঠে একটা কক্ষ কিংবা কোনো যানবাহন ভিত্তিক লাইব্রেরি যেখানে পাঠক এসে বই নিচ্ছে। সে ধারনা থেকে সম্পূর্ণ আলদা একটা লাইব্রেরি মডেল আমরা নিয়ে এসেছি।”

“আমাদের এই লাইব্রেরির বিশেষত্ব হচ্ছে আমাদের লাইব্রেরির কোনো কক্ষ থাকবে না এবং পাঠকের কাছে বই পৌছে যাবে, তারা নিজেদের পছন্দের বইও পরতে পারবে বাসায় বসেই। এমন ভাবে তৈরি এই লাইব্রেরি যেটা একদম দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছে যাবে বই।”

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৫৬   ৭১৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ