ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় একজন নিহত

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় একজন নিহত


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় একজন নিহত

কুষ্টিয়া: ভেড়ামারায় সেতুর মাঝখানে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার লালন শাহ সেতুর মাঝখানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ছিলেন। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে তুহিন হোসেন জানান, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এসে বিকল ট্রাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৯   ৩৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ