ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ভারতীয় গরুর চালানসহ পাঁচ চোরাকারবারি আটক

ভারতীয় গরুর চালানসহ পাঁচ চোরাকারবারি আটক


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


ভারতীয় গরুর চালানসহ পাঁচ চোরাকারবারি আটক

সুনামগঞ্জ:ভারতীয় গবাধিপশু (গরু)’র চালানসহ পাঁচ চোরকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ ৪টি পিক আপ বোঝাই ১৯টি গরু জব্দকরণ সহ ওই চোরকারবারিদেরকে আটক করে রবিবার ভোররাতে।সোমবার ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হল, ধর্মপাশা থানার পাশের মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া, ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।

ওসি জানান, মধ্যনগর থানা পার্শ্ববর্তী ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে পাইকুরাটি পাঁকা সড়কের উপর ওই পাঁচ চোরাকারবারির হেফাজত থেকে ৪টি পিক আপ বোঝাই ১৯টি ভারতীয় চোরাচালানের গবাধিপশু (গরু) জব্দ করা হয়। জব্দকৃত পিকআপ সহ গরুর মুল্য প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
আটক পাঁচ চোরাকারবারির নামোল্ল্যেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৬ চোরাকারবারির নামে ধর্মপাশা থানায় রবিবার সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার মধ্যনগর থানার মহেষখোলা, মাটিরাবন, বাঙ্গালভিটা সীমান্ত জনপদের একাধিক লোকজন জানান, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ চার চোরকারবারিকে আটক করে থানায় দিয়েছেন মামলাও হয়েছে।

সীমান্তবাসীর অভিযোগ মধ্যনগর থানা পুলিশের কিছু অসৎ অফিসারকে ম্যানেজ করে চোরাকারবারিরা ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, থান কাপড়, শাড়ী, থ্রী পিস,কম্বল ঔষধ চিনি, ফলমুল, মসলা, কসমেটিকস, গরু , মহিষ, মোটরসাইকেল, গোলকাঠ, বাঁশ চোরাচালানের মাধ্যমে ঘুস দিয়ে এপারে নিয়ে আসছে প্রতিনিয়ত এবং সুপারী, রসুস,মাছ, সিমকার্ড, মোবাইল ফোন সেট সহ নানা মালামাল ভারতে পাচার করেই যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১০:৩২   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ