ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি শাহে আলম সেক্রেটারি মোর্শেদুল

ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি শাহে আলম সেক্রেটারি মোর্শেদুল


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


ঢাকাস্থ লালমোহন ফোরামের সভাপতি শাহে আলম সেক্রেটারি মোর্শেদুল
ভোলা: রাজধানী ঢাকায় বসবাসরত দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সামাজিক ও সেবামূলক সংগঠন ঢাকাস্থ লালমোহন ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্রনেতা কাজী শাহে আলম কে সভাপতি এবং রাজধানীর নয়াপল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মোর্শেদুল ইসলাম চৌধুরী কে সেক্রেটারী করে আগামী ২ বছর (২০২৫-২০২৬) কার্যকালের জন্য এ কমিটি গঠন করা হয়।

ভোলা ফোরামের সেক্রেটারি নিজামুল হক নাঈমের সভাপতিত্ব শনিবার (৮ ফেব্রুয়ারী) রাজধানীর এক মিলনায়তনে ভোলা ফোরামের কার্যকরী সদস্যদের সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রেজারার ডঃ আ.জ.ম ওবায়েদুল্লাহ। নবগঠিত সভাপতি ও সেক্রেটারি আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন নিজামুল হক নাঈম, রহমাতুল্লাহ সেলিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস আব্দুল হক ড. কামরুল হাসান শাহীন, ব্যারিস্টার আব্দুর রহমান খোকা। এদিকে নবগঠিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৯   ২০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ