ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাঝিপাড়া গ্রামের মোঃ মাসুদ রানার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিল কেটে ঘরের আলমারিসহ বিভিন্ন আসবাপত্রের তালা ভেঙে কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরচক্রটি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

এ ব্যাপারে বাড়ির কেয়ারটেকার হোসেন মিয়া জানান, গত ৩ ফেব্রুয়ারি স্বপরিবারে স্যার মালয়েশিয়া ভ্রমণে গেলে এরপর থেকে বাড়ির প্রধান ফটক আজ অবধি তালা আছে। গতকাল সোমবার আমি বাড়ির আসবাবপত্র পরিষ্কার করতে গেলে দেখি জানালার গ্রিল কাটা। এরপর ঘরে প্রবেশ করতেই দেখি ঘরের ভিতর কাগজপত্র ছড়ানো ছিটানো, লাগেজ খোলাসহ ড্রয়ারগুলোর তালা ভেঙ্গে কয়েক লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, চোর চক্রটি আমাদের গ্রামে কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না, কিছুদিন পূর্বে মাঝিকাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের দান বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করেছে। প্রত্যেকদিন কোন না কোন বাড়িতে মোবাইল চুরি হচ্ছে, আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।

এ ব্যাপারে বিদেশে অবস্থান করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মুঠোফোনে বলেন, আমি চুরির বিষয়টি নবীনগর থানার ওসিকে জানিয়েছি, তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন আমাকে আশ্বস্ত করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৩   ২৩১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ