ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান

মধুখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


মধুখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান

ফরিদপুর: মধুখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের কালীগঙ্গায় কুমার নদীতে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নানেকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীরা রায়পুরের কালীগঙ্গা কুমার নদীর তীরে সমবেত হন। নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ ও জাতির জন্যে তারা বিশেষ প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহাব্বাত হায়াত মিয়া , ৮নং রায়পুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তারা প্রমুখ।

এসময় পুরোহিত অনিল সাধু বলেন, শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে জড়োদেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন সেখানে ভগবান বিরাজমান থাকেন। পূণ্যার্থী বিশ্বজিৎ বিশ্বাস বলেন,গঙ্গাস্নানের মধ্য দিয়ে আমি নিজের এবং পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছি এবং কুমার নদীর পবিত্র জলে স্নানের মধ্য দিয়ে ভগবানের কাছে পাপ মুক্তির জন্যে প্রার্থনা করেছি। তিনি যেন সকলের মঙ্গল করেন সেই প্রার্থনাও করেছি। এদিকে ঐতিহ্যবাহী গঙ্গাস্নানেকে কেন্দ্র করে কুমার নদীর তীরে বসেছে লোকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, প্রসাধনীসহ বাহারী দোকান বসে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ ব্যবস্থা নিবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:১২:০৬   ১৬৪ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ